বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তবে এ সময় দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সোমবার এ তথ্য জানান বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি।

তিনি বলেন, ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। অন্যদিকে, সাপ্তাহিক ছুটিসহ বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে। ফলে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দুর্গাপূজার ছুটিতে পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হলে বিশেষ ব্যবস্থায় তা খালাস করা হবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ১৮ ও ১৯ অক্টোবর বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কাজ চলবে। পণ্য খালাসের পর ভারতীয় ট্রাকগুলো দেশে ফিরে যেতে পারবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, পূজার ছুটিতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এ সময় যাত্রীর চাপ বাড়তে পারে বলে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইমিগ্রেশনে পুলিশের জনবল বাড়ানো হয়েছে।

বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাকে পণ্য আমদানি-রপ্তানি হয়। এ পথে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com