বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেন’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

Reporter Name / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডারগার্টেন এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে কিন্ডারগার্টেন’র ম্যানেজিং কমিটি, অভিভবাক, শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও প্রিন্ট- ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বর্ণমালা কিন্ডারগার্টেন’র সভাপতি মো. নুরুন্নবী নোমান’র সভাপতিত্বে ও বর্ণমালা কিন্ডারগার্টেন’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. মামুন হোসাইন’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মামুনুর রশীদ পাঠান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ক্রীড়া সংগঠক দ্বীন মোহাম্মদ সোহেল গাজী, ইকবাল হোসেন, মোঃ গিয়াস উদ্দিনসহ সাংবাদিক গাজী মমিন, এফ এ মানিক, জসিম উদ্দিন প্রমুখ।

এসময় বিদ্যালয়টির আঙিনায় দেশের গুরুত্বপূর্ণ তথ্য চিত্র ও বীর শ্রেষ্ঠদের ছবিসহ শিশুদের মেধা বিকাশে কাজ করার জন্য নানা উদ্যোগ ও শিশুদের মাঝে আদর্শ শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষে প্রতিষ্ঠিত মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডার গার্টেন’র পরিচালনা পরর্ষদ, শিক্ষক-শিক্ষার্থীদের চলাফেরা আচরণ আচরণে ও সঠিক পাঠদানের ভূয়সী প্রশংসা করছেন অভিভাবক ও অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com