বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সৌদি ভ্রমনের আগে মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক

Reporter Name / ১৪৬ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

সৌদি সরকারের নতুন নির্দেশনায় হজ এবং ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক  করেছে ,হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
সোমবার (২০ জানুয়ারি) আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মেনিনজাইটিসের টিকার এ নির্দেশনা কার্যকর হবে বলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম সই করা চিঠিতে জানানো হয়েছে।
দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনা মানার জন্য চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।
আর কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে তাকে নতুন করে টিকা দিতে হবে না বলেও নির্দেশনায় বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com