বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

এই অন্তর্বর্তী সরকার ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় : রিজভী

Reporter Name / ১০৪ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার।

শনিবার ,২৫ জানুয়ারি,নয়াপল্টনে এক দোয়া মাহফিলে এ কথা বলেন।
আরাফাত রহমান কোকোর দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির এই মুখপাত্র বলেন, এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার, ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি। লড়াই সংগ্রাম করে বিএনপি টিকে আছে।

তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি সবসময় অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সোচ্চার ছিল এখনও আছে আগামীতেও থাকবে। সরকারের চালচলন দেখে মনে হয় এরাই এক এগারর সরকারের ছায়া।

রিজভী আরও বলেন, আন্তর্জাতিক মাস্টার প্লানের অংশ ছিল আগে স্থানীয় নির্বাচন। এই সরকার তো ছাত্র জনতার আন্দোলন ও রক্তের ফসল। আমরা আশা করি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এই সরকার। কিন্তু প্রয়োজনীয় সংস্কারে তাদের মনোযোগ নেই। একদিকে কলকারখানা বন্ধ হচ্ছে, অর্থনীতি নিম্নমুখী। জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোরপ্যাঁচের মধ্যে আছে সরকার। বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে। প্রয়োজনে আইন করে পদক্ষেপ নেবে।
ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার উপায় নেই উল্লেখ করে তিনি বলেন, সুশীল সমাজের নামে যা বলবেন যা করবেন তা মেনে নেওয়ার সুযোগ নেই।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com