বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা ২৭ ফেব্রুয়ারী।

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

দীর্ঘ সাত বছর পর বর্ধিত সভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কোথায় এই সভা অনুষ্ঠিত হবে, তা উল্লেখ করা হয়নি।
বর্ধিত সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এতে বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাত, মওদুদ হোসেন আলমগীর, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম।

এছাড়াও বর্ধিত সভার বাস্তবায়ন কমিটিতে সদস্য হিসেবে আছেন— সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু, জি কে গউছ, সেলিম ভূঁইয়া, শরিফুল আলম, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, নাসির উদ্দিন অসীম, আজিজুল বারী হেলাল, এ বি এম মোশাররফ হোসেন, রকিবুল ইসলাম বকুল, মীর সরফত আলী, মোর্শেদ হাসান খান, রফিকুল ইসলাম সদস্য, রফিকুল আলম মজনু ও আমিনুল হক।

এর মধ্যে ব্যবস্থাপনা কমিটিতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আহ্বায়ক, অভ্যর্থনা কমিটিতে হাবিব উন-নবী খান সোহেল আহ্বায়ক ও আবদুস সাত্তার পাটোয়ারী সদস্য, আপ্যায়ন কমিটিতে এম রশিদুজ্জামান মিল্লাত আহ্বায়ক, শৃঙ্খলা কমিটিতে সুলতান সালাউদ্দিন টুকু আহ্বায়ক, মিডিয়া কমিটিতে মওদুদ হোসেন আলমগীর আহ্বায়ক, চিকিৎসাসেবা কমিটিতে রফিকুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গ্রেফতার আতঙ্কের মধ্যেই বিএনপির নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্টিত হয়। বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের নির্বাহী কমিটির প্রায় ৮০ ভাগ সদস্য সেই সভায় উপস্থিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com