বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশ ব্যাপী বিএনপির দুই দিনব্যাপী কর্মসূচি

Reporter Name / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এর মধ্যে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে দলটি।

২১ ফেব্রুয়ারি ভোরে কালো ব্যাজ সহকারে প্রভাতফেরিতে আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও জেলা কার্যালয়ে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে উত্তোলন করা হবে কালো পতাকা। এদিন ভোর সাড়ে ৬টায় দলের নেতাকর্মীরা রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে সমবেত হয়ে কালো ব্যাজ বুকে লাগিয়ে প্রভাতফেরি করে প্রথমে শহীদদের কবর জিয়ারত এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা।

এছাড়া ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে দলের জেলা/মহানগর/উপজেলা/থানা/পৌর ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, প্রভাত ফেরি এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে।

ওইদিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট তাদের সুবিধা অনুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সুলতান সালাউদ্দিন টুকু, সাইয়েদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শারাফত আলী সপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com