বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সৌদিতে দেখা গেছে চাঁদ ,প্রথম রোজা শনিবার

Reporter Name / ১৫২ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী দেশটিতে শনিবার (১ মার্চ) হবে রমজানের প্রথম দিন।
সৌদির মুসলিম নাগরিকেরা এদিন প্রথম রোজা পালন করবেন।
সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে। ১৪৪৬ হিজরি সনের রমজান মাস আজ রাত থেকে শুরু হবে।

আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করুন এবং এই পবিত্র মাসের মূল্যবান সময়কে তার সন্তুষ্টির জন্য কাজে লাগানোর ক্ষমতা দিন। আমিন।এদিকে ওমানের চাঁদ দেখা কমিটি সেদেশে চাঁদ দেখার খবর জানিয়েছে। দেশটিতেও ১ মার্চ অর্থাৎ শনিবার থেকে রোজা শুরু হচ্ছে।
জাপানও রমজান শুরুর দিন ঘোষণা করেছে। দেশটিতে রোববার অর্থাৎ ২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। শুক্রবার জাপানে চাঁদ দেখা যায়নি। ফিলিপাইন ও মালয়েশিয়াতেও রোববার থেকে রোজা শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com