বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ধর্ম যার যার, রাষ্ট্র সবার— দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক জিয়া

Reporter Name / ১০৪ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
তারেক রহমান

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সনাতন সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের এ শুভেচ্ছা জানান।

ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের দল বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই।

দেশের সনাতন সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিশ্চিন্তে-নিরাপদে সারাদেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com