বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সিংড়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০১৫

সিংড়া (নাটোর) প্রতিনিধিনাটোরের সিংড়ায় সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে সিংড়া থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নাটোর জেলা পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন, সহকারী পুলিশ সুপার তরিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।বক্তারা কমিউনিটি পুলিশিংকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে বিভিন্ন অপরাধ কমানোর এবং পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন উপ পরির্দশক (এসআই) সাইফুল ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com