বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

নওগাঁয় অতিদরিদ্রদের উত্তরন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় উন্নয়ন ভাবনায় দারিদ্র হ্রাস অতিদরিদ্রদের অংশগ্রহন ও উত্তরন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলার রানীনগর উপজলা পরিষদ হলরুমে অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ব্র্যাকের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আল ফারুক জেমস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশীদ ও ছনিয়া ইসলাম।

এছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সেলিম উদ্দীন, শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, কাশিমপুর ইউপির চেয়ারম্যান মোকলেছুর রহমান, নওগাঁ জেলা ব্র্যাক প্রতিনিধি রেজাউল করিম খান, ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচী নওগাঁর আঞ্চলিক ব্যবস্থাপক দীপক চন্দ্র সরকার, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ব্র্যাকের সোশ্যাল কমিউনিকেটর শেখ আব্দুল করিম, রাজাপুর পল্লী সমাজের সভানেত্রী মিথুন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ব্র্যাকের প্রধান কার্যালয়ের ম্যানেজার রেজভিনা পারভীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com