বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

নওগাঁয় মহিলা পরিষদের পাড়া কমিটির সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ৫৬ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০১৫

নওগাঁ সংবাদদাতা ঃ বাংলাদেশ মহিলা পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে পাড়া কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ প্যারিমোহন লাইব্রেরী মিলনায়তনে সংগঠনের সভানেত্রী ফেরদৌসী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের সহ-সভাপতি ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহনাজ মালেক, সাধারন সম্পাদিকা নূরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভীন আকতার, লিগ্যাল এইড সম্পাদিকা মমতাজ বেগম প্রমুখ বক্তব্য রাখেন। পরে সংগঠনের সাধারন সম্পাদিকা সম্মেলনের সকলকে সংগঠনের শপথ বাক্য পাঠ করান। বক্তারা নারীদের অধিকার আদায়, নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com