বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

মাটির নিচে সরকারি ওষুধ

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

গাইবান্ধা: জেলার পলাশবাড়িতে একটি কমিউনিটি ক্লিনিকের পাশে জমিতে পুঁতে রাখা অবস্থায় সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

রোববার সকালে উপজেলার মধ্যরামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের পাশের জমি থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সকালে ক্লিনিকের পাশে ওই জমিতে কাজ করতে যায় স্থানীয়রা। এ সময় তারা মাটি খুঁড়তে গিয়ে ওষুধগুলো দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে গ্রামবাসীরা জড়ো হতে থাকে। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মাটির নিচ থেকে পুঁতে রাখা সরকারি ওষুধগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, সরকারি ওষুধগুলোর অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। এর আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com