বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

জেলেনস্কিকে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

Reporter Name / ৬৭ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির কথা বিবেচনায় নিয়ে রাশিয়ার ডিজেল শোধনাগার ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আয়ারল্যান্ড সফর শেষে এয়ার ফোর্স ওয়ান বিমানে করে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, রাশিয়ার জ্বালানি উৎপাদনে হামলার কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ছে।

ট্রাম্প বলেন, ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে তার প্রধান সমস্যাগুলোর একটি হলো-বিশ্ববাজারে ডিজেলের বড় একটি অংশ রাশিয়া থেকে আসে। অথচ ইউক্রেন সেই দেশের জ্বালানি উৎপাদনকারী স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি জেলেনস্কিকে রাশিয়ার ডিজেল উৎপাদনকারী স্থাপনা ও শোধনাগারে হামলা না করার জন্য অনুরোধ করেছেন।
রাশিয়া থেকে ডিজেল সরবরাহ করা কঠিন হয়ে পড়ায় বিশ্ববাজারে এর দাম বাড়ছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।

তার সতর্কতা, এ পরিস্থিতি পুরো বিশ্বকে ক্ষতিগ্রস্ত করছে এবং এটি এখনই বন্ধ হওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com