বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

বিএনপির যৌথসভা অনুষ্ঠিত

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল ৫ টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।

সভায় দলের যুগ্ম মহাসচিবদের মধ্যে উপস্থিত ছিলেন— খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মোঃ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এমপি, এ্যাড. আব্দুস সালাম আজাদ এমপি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদকবৃন্দ যথাক্রমে কাজী সাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শরীফুল আলম, মিসেস শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ যথাক্রমে বেনজীর আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, হারুন অর রশীদ হারুন, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, মোঃ আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, আমিরুল ইসলাম খান আলীম, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বাবু জয়ন্ত কুমার কুন্ডু, আ ক ন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কলিম উদ্দিন আহমেদ মিলন, মিফতাহ সিদ্দিকী, মো. মোস্তাক মিয়া, খন্দকার মাশুকুর রহমান, আবু ওয়াহাব আকন্দ, ওয়ারেছ আলী মামুন। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, আহবায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে দলের সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধি এবং পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com