বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সোনাতলায় অর্থ মন্ত্রনালয় ও বিজিএমইএ’র যৌথ উদ্যোগে চলছে বিশেষ প্রশিক্ষন

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০১৫

সোনাতলা (বগুড়া )প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় প্রতিষ্ঠিত বিজিএইএ’র (বাংলাদেশ গার্মেন্টস্ ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন) প্রশিক্ষন কেন্দ্রে চলছে অর্থ মন্ত্রনালয় ও বিজিএমইএ’র যৌথ উদ্যোগে ‘স্কিলস্ ফর ইমপ¬য়মেন্ট ইনভেস্টমেন্ট (সিপ)প্রোগ্রাম।’ এ প্রোগ্রামের আওতায় সোয়েটার অপারেশন বিভাগে ৬০ জন বেকার নারী-পুরুষ গত ২৫ জুন থেকে প্রশিক্ষণ গ্রহন করছে। আগামী ২৪ আগস্ট ২ মাস ব্যাপী প্রথম ব্যাচের এ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হলেও তা পর্যায়ক্রমিকভাবে চলবে। বিশেষ এ প্রকল্পটি প্রশিক্ষনার্থীদের প্রয়োজনীয় সরঞ্জামাদী প্রদান,সম্মানী ভাতা প্রদানসহ প্রশিক্ষণ চলাকালীন এ সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার বহণ করবে। প্রধান প্রশিক্ষক ও প্রশিক্ষন কেন্দ্রের সমন্বয়কারী মোঃ মুঞ্জুর রহমান জানান, বেকারত্ব দূরীকরনে দক্ষতা অর্জনের ক্ষেত্রে এ প্রকল্পটি সোনাতলায় বেশ সাড়া ফেলেছে। ২০১২ সাল থেকে সোনাতলায় চালু হওয়া বিজিএমইএ’র এ প্রশিক্ষন কেন্দ্র থেকে ইতোমধ্যেই ৬৩০ জন প্রশিক্ষন গ্রহন করেছে। তাদেরমধ্যে ৪২০ জন দেশের বিভিন্ন ফ্যাক্টরীতে কর্মরত থেকে দেশের অর্থনীতির চাকাকে সচল করছে।সোয়েটার অপারেশনের পাশাপাশি এখানে ওভেন বিষয়েও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com