বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর নির্যাতনে সুমি বেগম নামের এক গৃহবধুর মৃত্যু

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর নির্যাতনে সুমি বেগম নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে বার্না আকুব গ্রাম থেকে ওই গৃহবধুর উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করেছে। মৃত্যু সুমির পিতার বাড়ী পার্শ্ববতী বগুড়ার শিবগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামে। সুমির পরিবারের অভিযোগ, তিন বছর আগে উপজেলার কামারদহ ইউনিয়নের বার্ণাআকুব গ্রামের শামীমের সাথে সুমির বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী শামীম ও তার পরিবারের লোকজন যৌতুকের টাকা এনে দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল। গত সোমবার রাতে সুমি ও শামীমের মধ্যে যৌতুক সহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে শামীম স্ত্রী সুমিকে বেদম মারপিট করলে সুমি মারা যায়। এ ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com