বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০১৫

বগুড়া প্রতিনিধি ঃ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আনন্দ আশ্রম এর উদ্যোগে রথযাত্রা শহরের সেউজগাড়ী থেকে শুরু হয়ে বগুড়া সরকারী মহিলা কলেজ থেকে পুলিশ লাইন্স শ্রী শ্রী শিব মিন্দর গিয়ে শেষ হয়। ১৮ জুলাই বিকেলে সেউজগাড়ীতে রথ যাত্রা উপলক্ষে আলোচনা সভা জেলা পূজা উদযাপন কমিটি ও আনন্দ আশ্রমের সভাপতি দিলীপ কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধি দলীয় হুইপ ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর। তিনি বলেন, বর্তমান সরকার আমলে সব ধর্মের মানুষ নির্বিঘেœ তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। সমাজে শান্তি প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করতে হবে। দেশ ও জাতির কল্যানে সকল ধর্মের মানুষদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, পূজা উদযাপন পরিষদ বগুড়ার সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ প্রসাদ পোদ্দার। সাতমাথা সনাতন ধর্ম মন্দির কমিটির সভাপতি অনুপ কুমার দত্ত ষষ্ঠীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ বগুড়ার সাবেক সভাপতি অমৃত লাল সাহা, শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছানাউল্লা ছানা, ইস্কন আনন্দ আশ্রম এর অধ্যক্ষ ও ইস্কন বগুড়ার সভাপতি শ্রী খরাজিতা কৃষ্ণ দাস, প্রদ্যুৎ কুমার চাকী, চিন্ময় মজুমদার, বিমল চন্দ্র পাল, বরুন কুমার রায়, নীলকান্ত সাহা প্রমুখ। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর। উদ্বোধন শেষে বিশাল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com