বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে ২জন নিহত

Reporter Name / ৫১ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

বগুড়া : কাহালুর ভাগদুবরা এলাকায় যাত্রবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

বুধবার দুপুর দুইটার দিকে বগুড়া-সান্তাহার সড়কের উপজেলার মুরাইল বাসস্ট্যান্ডের পাশে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর থেকে ‘আপন’ পরিবহনের একটি বাস বগুড়ায় আসছিল। বাসটি ভাগদুবরা গ্রামে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি উল্টে গেলে বাসের নিচে চাপা পড়ে দুইজন মারা যান। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আর আহতদের চিকিৎসার জন্য বগুড়ায় হাসপাতাল পাঠানো হয়েছে।

অপরদিকে কাহালু থানার এস.আই নুরুল ইসলাম ও জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com